শুরু হলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ তৈরীর কাজ - The News Lion

শুরু হলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ তৈরীর কাজ




দি নিউজ লায়ন ;  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের পরেই শনিবার থেকে শুরু হলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ তৈরির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৭ই অক্টোবর বুধবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভা মঞ্চ থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ তৈরির কাজের শুভ সূচনা করেন। ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী এলাকায় মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে।


 ২০১৯ সালের ২২ শে ফেব্রুয়ারি হুগলির তারকেশ্বরের প্রশাসনিক সভা থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ২৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীতে ৩০ একর সরকারি জমিতে মেডিকেল কলেজ তৈরি হবে।ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস করপোরেশনের তত্ত্বাবধানে কাজ শুরু করেছে সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা।ওই সংস্থা গত বছর এপ্রিলে কাজ শুরু করলেওজমি সমস্যায় তা বন্ধ হয়ে যায়। 


ওই জমির বেশ কিছু অংশ সংরক্ষিত বনভূমি ছিল। পরিবেশকর্মী সুভাষ দত্ত ন ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালে যান। তবে জনস্বার্থ পরিষেবার স্বার্থে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ তৈরীর পক্ষে রায় দেন গ্রীন বেঞ্চ। মেডিকেল কলেজ তৈরির জন্য স্বাস্থ্য দপ্তর থেকে বান দফতরের কাছে জমি চেয়ে আবেদন করেন। গাছ না কেটেই মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু করা হয়েছে। ১০ তলা ভবন৫ টি,৭তলা ভবন ১টি,দুটি দোতলা ভবন ও একটি একতলা ভবন তৈরি হবে। 


তিন বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে  স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান। এর ফলে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা ও উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন বলে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়। মেডিকেল কলেজ শুরু হয় খুশি ঝাড়্গ্রাম জেলা শহরের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.